১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ করেছেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং সোনাইমুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচি ও বিবৃতিতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের কালো রাতে নির্মমভাবে নিহত তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা জানান। এক বার্তায় মোঃ খলিলুর রহমান বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির মহান নায়ক। ১৫ই আগস্টের ঘৃণ্য চক্রান্তকারীরা তাঁকে সপরিবারে হত্যা করলেও তাঁর আদর্শ ও চেতনাকে মুছে ফেলতে পারেনি।" উক্ত শ্রদ্ধাঞ্জলিতে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করা হয়।