০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেওটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলামের গণসংযোগ ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ঐতিহ্যবাহী ৯নং দেওটি ইউনিয়ন জামায়াতের আমীর, ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ মাওলানা সাইফুল ইসলাম স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার গরিব, দুঃখী ও মেহনতি মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে ‘জনতার আপনজন’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারের ক্ষেত্রে মাওলানা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। এলাকার বিভিন্ন মসজিদ, মক্তব ও শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর অবদান রয়েছে। একজন সুবক্তা ও ইসলামিক চিন্তাবিদ হিসেবে তিনি এলাকায় শান্তি, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং দেওটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে তাকে দেখতে চান সর্বস্তরের জনগণ।

এ বিষয়ে মাওলানা সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, “জনসেবা আমার ইবাদতের অংশ। ক্ষমতার জন্য নয়, বরং দেওটি ইউনিয়নের আপামর জনসাধারণের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি এলাকার মানুষের সেবা করে যেতে চাই।

তার এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উদাসীনতাহীন নেতৃত্ব দেওটি ইউনিয়নের রাজনীতি ও সমাজসেবায় এক নতুন ইতিবাচক ধারার সূচনা করেছে বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

জনপ্রিয়

প্রকাশের সময় : ০৫:০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬