০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সোনাইমুড়ীর এক ব্যক্তির ৩ এনআইডি কার্ড, চাকরি করে ৩ প্রতিষ্ঠানে

ভিন্ন ভিন্ন নাম, ভুয়া বাবার নাম ও জাল পরিচয়পত্র ব্যবহার করে একই সাথে (৩)টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত (মানি অর্ডার পেমেন্ট) হয়ে সরকারি বেতন-ভাতা তোলার এক নজিরবিহীন জালিয়াতির ঘটনা ঘটেছে।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. হোসেন মিয়ার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালা ও প্রচলিত দণ্ডবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি অর্থ আত্মসাতের এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।

উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসাটির অভিভাবক প্রতিনিধি ও অভ্যন্তরীণ অডিট টিমের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

তিন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন ছদ্ম পরিচয়ঃ
‎তদন্ত ও অভ্যন্তরীণ অডিট টিমের পর্যালোচনায় অভিযুক্ত শিক্ষকের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে জালিয়াতির সুনির্দিষ্ট তথ্য উঠে এসেছে:

কাশিপুর মুহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা (নোয়াখালী): এখানে তাঁর নাম মো. হোসেন মিয়া, ইনডেক্স নম্বর- C2012176, পদবী- সহকারী অধ্যাপক (ইংরেজি)। জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫১৮৩১৭৪৯২৪৯৫, পিতার নাম- মো. জয়নুল আবেদীন, মাতার নাম- শামছুন নাহার, স্ত্রীর নাম- শম্মি আহমেদ। স্থায়ী ঠিকানা- মিয়া বাড়ি, গ্রাম- পশ্চিম বাড়িয়াখালি, মিরসরাই, চট্টগ্রাম। যোগদানের তারিখ: ৭ জানুয়ারি ২০০৩, ব্যাংক হিসাব নম্বর- T-27772/0100002754759 (জনতা ব্যাংক, চৌমুহনী শাখা, নোয়াখালী)। বর্তমানে প্রতিষ্ঠানটি থেকে তাঁর অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন। চৌমুহনী ইসলামিয়া মাদ্রাসা (নোয়াখালী): এই প্রতিষ্ঠানে তিনি নাম পরিবর্তন করে হয়েছেন মোঃ মশিউর রহমান, ইনডেক্স নম্বর-

C323481, পদবী- প্রভাষক (ইংরেজি)।পিতার নাম দেওয়া হয়েছে হাবিবুর রহমান এবং স্ত্রীর নাম শম্মি আহমেদ উষা। স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে- ০৭, দক্ষিণ গোড়ান, খিলগাঁও, ঢাকা। যোগদানের তারিখ: ২৪ ডিসেম্বর ২০০৬। ব্যাংক হিসাব নম্বর-

T-3034/0100002725864 (জনতা ব্যাংক, চৌমুহনী শাখা)। এখান থেকেও তাঁর অব্যাহতির আবেদন কার্যকরী।
‎গুণবতী ফাজিল মাদ্রাসা (কুমিল্লা): এখানেও তাঁর নাম মোঃ মশিউর রহমান, ইনডেক্স নম্বর- C 706110, পদবী- সহকারী অধ্যাপক (ইংরেজি)। জাতীয় পরিচয়পত্র নম্বর- ২২১৪৯MT১৭৬২৯৬। পিতার নাম- হাবিবুর রহমান এবং স্ত্রীর নাম- শম্মি আহমেদ। স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে- গ্রাম- জাগিয়া ঘোনা, মহেশখালী, কক্সবাজার। এই প্রতিষ্ঠানে তিনি ২০১০ সালে যোগদান করেন।

এই প্রতিষ্ঠানটিতে উক্ত শিক্ষকের অব্যাহতির আবেদন গৃহীত।
‎অধ্যক্ষের সহযোগিতা ও হাজিরা ফাঁকি:

অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৩ সালে যোগদানের পর থেকেই কাশিপুর মুহম্মদিয়া ফাজিল মাদরাসায় অভিযুক্ত শিক্ষক প্রতিষ্ঠানে নিয়মিত ছিলেন না। মাসে মাত্র ২-৩ দিন অথবা ২-৩ মাস পর পর মাদ্রাসায় এসে ব্যাকডেটে হাজিরা খাতায় স্বাক্ষর করতেন। মাদ্রাসাটির অধ্যক্ষ মোঃ আলাউদ্দিনের প্রত্যক্ষ সহযোগিতায় এই অবৈধ সুযোগ-সুবিধা দেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে অধ্যক্ষ আলাউদ্দিন এ বিষয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আইনি ধারা ও নীতিমালার চরম লঙ্ঘন:
‎আইন বিশেষজ্ঞদের মতে, একই সময়ে একাধিক প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করা এবং তথ্য গোপন করে সরকারি কোষাগার থেকে একাধিক বেতন নেওয়া দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১: এই নীতিমালার ১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো শিক্ষক একই সাথে একাধিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বা কোনো লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। তথ্য গোপন করে একাধিক এমপিও গ্রহণ করলে তা সরাসরি নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে এমপিও স্থায়ীভাবে বাতিলসহ সরকারি অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিধান রয়েছে। বাংলাদেশ দণ্ডবিধি (Penal Code, 1860): ছদ্মবেশ ধারণ, পরিচয় জালিয়াতি ও ভুয়া নথিপত্র তৈরির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের এই অপরাধ দণ্ডবিধির ৪১৯ ধারা (ছদ্মবেশে প্রতারণা), ৪২০ ধারা (প্রতারণা ও সম্পত্তি সমর্পণ), ৪৬৭ ও ৪৬৮ ধারা (মূল্যবান সিকিউরিটি ও  প্রতারণা ৪২০ ধারা (প্রতারণা ও সম্পত্তি সমর্পণ), ৪৬৭ ও ৪৬৮ ধারা (মূল্যবান সিকিউরিটি ও প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) এবং ৪০৯ ধারা (সরকারি কর্মচারী বা এজেন্ট দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ)-র অধীনে পড়ে। এসব ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের পদক্ষেপ:
‎শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগেও বিভিন্ন সময়ে ‘এক শিক্ষকের একাধিক এমপিও’ বা ‘ইনডেক্স জালিয়াতি’র ঘটনা ধরা পড়ার পর কঠোর অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। সাধারণত এ ধরনের লিখিত অভিযোগ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)

অথবা সংশ্লিষ্ট জেলা শিক্ষা office-কে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জালিয়াতি প্রমাণিত হলে:
‎১. অভিযুক্ত শিক্ষকের সবকটি ইনডেক্স স্থায়ীভাবে ব্লক বা বাতিল করা হয়।

২. যোগদানের পর থেকে এ পর্যন্ত উত্তোলিত সমস্ত সরকারি বেতন-ভাতা (সরকারি অংশ) সরকারি কোষাগারে চালানের মাধ্যমে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
‎৩. বিভাগীয় মামলার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) কিংবা সংশ্লিষ্ট থানায় ফৌজদারি দণ্ডবিধিতে জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়।
‎৪. জালিয়াতিতে সহায়তাকারী প্রতিষ্ঠান প্রধান বা পরিচালনা পর্ষদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই জালিয়াতির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনকারী জাহাঙ্গীর আলম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ছাড়াও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সোনাইমুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অনুলিপি পাঠিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত শিক্ষক মো. হোসেন মিয়ার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরগুলো বন্ধ বা অপর প্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। উক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকারীর, আবেদন ও বক্তব্যে জানা যায়, উক্ত শিক্ষকের তিন প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া, হাজিরা,পরিচয় পত্র, সহ সকল গুরুত্বপূর্ণ তথ্যাদি, সংযুক্তি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। এ প্রতিবেদককে তিনি জানান,আমি আশাবাদী কর্তৃপক্ষ, অভিযুক্ত শিক্ষকসহ দায়িদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে   নোয়াখালী জেলা শিক্ষা অফিসার মো: আবুল কাশেম বলেন, “একই সাথে একাধিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা এবং সরকারি বেতন-ভাতা উত্তোলন করা বিধিমালা ও প্রচলিত আইনের চরম লঙ্ঘন।জালিয়াতির সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ইনডেক্স বাতিল ও সরকারি অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়াসহ প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশের সময় : ১২:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬