০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এক নজরে এডভোকেট শাহিনুর বেগম সাগর

বিএনপির সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করার পর জাতীয় সংসদের শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনটিতে কে মনোনীত হচ্ছেন—তা নিয়ে রাজনীতি ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দলীয় একাধিক সূত্র ও সাম্প্রতিক বিভিন্ন খবরের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে দলের রাজপথে সক্রিয় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা এবং বিভিন্ন সময়ে নিপীড়ন ও মামলার শিকার হওয়া নোয়াখালীর সুবর্ণচরের সন্তান অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগর এই আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে শীর্ষভাগে আলোচনায় রয়েছেন। অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগরের রাজনৈতিক ও ত্যাগী জীবনবৃত্তান্ত. 

শিক্ষা ও পেশা: রাজনীতি ও আইনজীবী। বর্তমানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা-এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান দলীয় পদবী: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ-এর যুগ্ম সম্পাদক। 

বিগত সময়ের দলীয় পদসমূহ

১. সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সোনাপুর কলেজ, নোয়াখালী (১৯৯৯)।

২. যুগ্ম আহ্বায়ক, ইডেন মহিলা কলেজ শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (২০০১)।

৩. সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম (২০১০)।

৪. সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (২০১০)।

৫. সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (২০১২)

৬. সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (২০১৪)।

৭. মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ (২০২২)।

৮. যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ (২০২৩ থেকে বর্তমান)।

৯. ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সুবর্ণচর-সদর) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত।

রাজনৈতিক নির্যাতন, মামলা ও আত্মত্যাগের খতিয়ান

রাজনৈতিক মামলা: নোয়াখালী সদর থানাসহ বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে ৩টিরও বেশি মামলা করা হয়েছে। ২০১৩ সালে তাঁর চার ভাইকেও মামলায় আসামি করা হয় এবং থানায় ছোট ভাইয়ের একটি পা ভেঙে দেওয়া হয়। ২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলা ও মামলার মুখোমুখি হন।

নির্যাতন ও হামলাসমূহ:

২০১০: দলীয় হরতালে পিজি হাসপাতালের সামনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া শফিউল বারী বাবুর নির্দেশনায় ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার কারণে ইডেন কলেজের সামনে থেকে গ্রেফতার হন।

২০১১ & ২০১২: হরতালের সমর্থনে মিছিল করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় একাধিকবার গ্রেফতার হন এবং থানায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

২০১৭: হাইকোর্ট এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়ির বহরের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের নির্যাতনে ডান হাতের তিনটি আঙুল ভেঙে যায়।

২০১৮: কাকরাইলে গুলিবিদ্ধ হওয়া, প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেফতার হওয়া এবং সুবর্ণচরে নির্বাচনী প্রচারণাকালে সন্ত্রাসী হামলার শিকার হওয়া।

২০২৩: প্রেস ক্লাবের সামনে সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার।

২০২৪ (জুলাই আন্দোলন): বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে ১৮ জুলাই মিরপুর-১০ নম্বরে গুরুতর আহত হন।

সমাজসেবা ও সার্বিক অবদান

সারাদেশের পাশাপাশি নিজ জন্মভূমি নোয়াখালীতে অসুস্থ, নির্যাতিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের জন্য আইনি সহায়তা এবং চিকিৎসা-কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন তিনি। স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে দীর্ঘ ২৬ বছর ধরে সার্বক্ষণিক অবদান রেখে চলেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী এই শূন্য আসনে ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিএনপি সমর্থক এবং নোয়াখালীর স্থানীয় তৃণমূলের অভিমত, দলীয় হাইকমান্ড যদি ত্যাগী, নির্যাতিত ও রাজপথের পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেয়, তবে অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগরের সংসদ সদস্য হিসেবে স্থান পাওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল।

এক নজরে এডভোকেট শাহিনুর বেগম সাগর

এক নজরে এডভোকেট শাহিনুর বেগম সাগর

প্রকাশের সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬