০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

আগামীকাল নোয়াখালীতে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

  • প্রকাশের সময় : ০৬:৫৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 210
  1. নোয়াখালী এডিশন  ডেক্স:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগামীকাল  (বুধবার, ৩ জুন ২০২৬) নোয়াখালী জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সফরে আসছেন। তিনি জেলার সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার একাধিক অনুষ্ঠানে যোগদান করবেন।

    সফরসূচি অনুযায়ী, সকাল ৭টায় তিনি গুলশানের বাসভবন থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১১টায় সোনাইমুড়ী উপজেলায় পৌঁছে নান্দিয়া পাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

    এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে চাটখিল উপজেলায় আগমন করবেন। সেখানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

    বিকেল ৪টায় তিনি সিংহবাহুড়া রুহুল আমিন স্মৃতিভবনে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টার মধ্যে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

    প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে চাটখিল ও সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। সফরের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয়

আগামীকাল নোয়াখালীতে আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশের সময় : ০৬:৫৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬