০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

অবশেষে নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন বদলি, নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে তিনি এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ডিএমপির মিডিয়া বিভাগের দায়িত্ব পালনের আগে তিনি ডিএমপির পরিবহন বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৮ মার্চ তাকে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। গত এক সপ্তাহে সোনাইমুড়ী উপজেলার কাশিপুরের ব্যবসায়ী কামাল হত্যাকাণ্ডসহ জেলায় আলোচিত চারটি হত্যাকাণ্ড এবং একাধিক অপরাধ সংঘটিত হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ফের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন। এর আগে, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে

নোয়াখালীতে রিকশা চালককে পিটিয়ে হ*ত্যা

অবশেষে নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশারফ হোসেন বদলি, নতুন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

প্রকাশের সময় : ০৪:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬