১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Noakhali edition

দেওটি ইউনিয়নে জামায়াত ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে একটি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচির আওতায় স্থানীয় জনসাধারণের মাঝে ১০০টিরও বেশি ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ ও চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং ৯ নং দেওটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে মাওলানা সাইফুল ইসলাম বলেন, “পরিবেশের বিপর্যয় রোধে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জামায়াত ইসলামী কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও সবসময় জনগণের পাশে থাকে। আমাদের এই সবুজায়ন ও মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেওটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলামের গণসংযোগ ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত

Noakhali edition

দেওটি ইউনিয়নে জামায়াত ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৮:০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬