
সোনাইমুড়ী রেলগেট থেকে হামেদিয়া কামিল মাদ্রাসা গেট— প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি। অথচ দীর্ঘদিন ধরে সড়কটি পড়ে আছে চরম অবহেলায়। খানাখন্দে ভরা এই সড়কটির দায়িত্ব আসলে কার? সড়ক ও জনপথ বিভাগ নাকি পৌরসভা? দুর্ভোগের সমাধান চান স্থানীয় ও শিক্ষার্থীরা” নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক— সোনাইমুড়ী রেলগেট থেকে হামেদিয়া কামিল মাদ্রাসা গেট। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ পথচারী। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এটি এখন জনসাধারণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। একটু বৃষ্টি হলেই জমছে পানি, আর শুকনো মৌসুমে ধুলোবালিতে একাকার হচ্ছে চারপাশ। ভাঙাচোরা এই বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা শিক্ষার্থী ও স্থানীয়দের দুর্ভোগ: বিশেষ করে সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদ্রাসাসহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে হচ্ছে। অনেক সময় রিকশা বা ইজিবাইক উল্টে গিয়ে বই-খাতা নষ্ট হচ্ছে, আহত হচ্ছে শিক্ষার্থীরা। সময়মতো ক্লাসে পৌঁছানো তো দূরের কথা, নিরাপদে বাড়ি ফেরাই এখন বড় চ্যালেঞ্জ। প্রশ্ন এখন কর্তৃপক্ষের কাছে: স্থানীয়দের মনে এখন একটাই বড় প্রশ্ন— এই সড়কটির দায়িত্ব আসলে কার? এটি কি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীনে, নাকি সোনাইমুড়ী পৌরসভার? দায়িত্ব যারই হোক না কেন, দীর্ঘদিন ধরে চলা এই জনদুর্ভোগ নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ এখনো চোখে পড়েনি।

নিজস্ব প্রতিবেদক |সোনাইমুড়ী 









