০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Noakhali edition

দেওটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ফল বিতরণ সম্পন্ন; উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের বিভিন্ন বাজারের প্রায় এক হাজার ক্ষুদ্র ও মাঝারি দোকানদারের মাঝে এই ফল সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আজ বিকাল ৪ঃ০০ টা থেকে  দেওটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় এই ফল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ফল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৯নং দেওটি ইউনিয়নের সম্মানিত আমীর এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা সাইফুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তীব্র গরমে এবং বর্তমান বাজারে মৌসুমী ফলের এই উপহার সাধারণ ব্যবসায়ী ভাইদের মুখে একটু হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেওটি ইউনিয়নকে একটি আদর্শ, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।” কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জামায়াতে ইসলামীর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ফল বিতরণকালে দেওটি ইউনিয়ন জামায়াত, ইসলামী ছাত্রশিবির এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

Noakhali edition

দেওটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ফল বিতরণ সম্পন্ন; উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম

প্রকাশের সময় : ০৭:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬