
জীবিকার তাগিদে প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন মো. রুবেল। এদিকে সজীব নামের জৈনক ছেলের হাত ধরে উদাও হয়েছেন স্ত্রী নুসরাত জাহান জেনী (২৪) এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। মেয়েকে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন জেনীর বাবা জাকির হোসেন টিপু।
জানা যায়, আমেরিকা প্রবাসী রুবেল এর বাড়ি দেউটি ইউনিয়ন এর পিতাম্বপুর গ্রামের মোল্লাবাড়ি। এই বাড়ি থেকে গৃহবধূ জেনী বাবার বাড়ী বারগাঁ ইউনিয়নের মকিল্লা বড় বাড়ীতে বেড়াতে আসেন।
এরপর গত ১০ জুলাই শপিং এর কথ বলে বেরিয়ে যায় এবং এরপর থেকে আর বাড়িতে ফেরেনি। তবে একটি সূত্র থেকে জানা যায়, সজিব নামের এক যুবকের সাথে গৃহবধূ জেনীর সম্পর্ক গড়ে ওঠে। সজিবের হাত ধরেই ঘর ছাড়ে জেনী এবং বর্তমানে দুই জনই লাপাত্তা রয়েছে। জেনী যাওয়ার সময় নগদ অর্থ এবং বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার নিয়ে যায়।
এখন পর্যন্ত গৃহবধূ জেনীর কোন সন্ধান পাওয়া যায় নি। জেনীর সন্ধানে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দিয়েছেন স্বামী রুবেল। এই ঘটনায় পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক |সোনাইমুড়ী 













