০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Noakhali edition

আমিশাপাড়া স্কুল ছাত্রদল নেতা তরুণের মৃত্যুতে ব্যারিস্টার খোকনের গভীর শোক

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া স্কুল ছাত্রদলের নেতা ও পালপাড়া এলাকার বাসিন্দা তরুণ আহমেদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।এক শোকবার্তায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “তরুণ আহমেদের মতো একজন উদীয়মান ছাত্রনেতার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার এই চলে যাওয়ায় স্থানীয় ছাত্ররাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।”তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরম করুণাময়ের নিকট প্রার্থনা করেন যেন মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের এই কঠিন শোক সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন। উল্লেখ্য, ছাত্রদল নেতা তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া।

জনপ্রিয়

প্রকাশের সময় : ০৯:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬