০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

নোয়াখালী এডিশন’-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন এডভোকেট শাহিনুর বেগম সাগর

  • প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • 195

স্টাফ রিপোর্টার:

জনপ্রিয় ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম ‘নোয়াখালী এডিশন’-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট শাহিনুর বেগম সাগর

সম্প্রতি এক নীতি-নির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখা, তৃণমূলের মানুষের অধিকারের কথা বলা এবং নোয়াখালী অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে জাতীয় দরবারে আরও জোরালোভাবে তুলে ধরতে তিনি এই সংবাদমাধ্যমটির শীর্ষ নেতৃত্ব দেবেন।

নবনিযুক্ত চেয়ারম্যান এডভোকেট শাহিনুর বেগম সাগর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, “‘নোয়াখালী এডিশন’ সব সময় গণমানুষের কথা বলে। আগামী দিনগুলোতে এই প্ল্যাটফর্মটি যেন আরও তথ্যসমৃদ্ধ, নিরপেক্ষ এবং আপসহীন সাংবাদিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব।” তিনি সংবাদমাধ্যমটির অগ্রযাত্রায় জেলার সর্বস্তরের জনগণ, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

​এদিকে এডভোকেট শাহিনুর বেগম সাগর ‘নোয়াখালী এডিশন’-এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং নোয়াখালীর মানুষের অধিকার ও সম্ভাবনার কথা বলতে ‘নোয়াখালী এডিশন’ বরাবরের মতোই বদ্ধপরিকর। নতুন চেয়ারম্যানের দক্ষ নেতৃত্বে এবং দিকনির্দেশনায় এই প্ল্যাটফর্মটি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে। নতুন দায়িত্ব গ্রহণ করায় ‘নোয়াখালী এডিশন’ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন!

জনপ্রিয়

নোয়াখালী এডিশন’-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন এডভোকেট শাহিনুর বেগম সাগর

প্রকাশের সময় : ০৮:৩৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬