০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
Noakhali

এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে মাস্টার নুরুল ইসলামের অভিনন্দন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার নুরুল ইসলাম। সম্প্রতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ফুলেল শুভেচ্ছা জানান এই প্রবীণ শিক্ষাবিদ। সাক্ষাৎকালে তারা এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কুশলাদি বিনিময় করেন। জনদরদী ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মাস্টার নুরুল ইসলাম বলেন, “সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এই বিজয় চাটখিল ও সোনাইমুড়ীবাসীর জন্য অত্যন্ত গর্বের। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার মেধা ও নেতৃত্ব দিয়ে বিচার বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস। সাক্ষাৎকালে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও মাস্টার নুরুল ইসলামের মতো গুণী শিক্ষকের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ফের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন। এর আগে, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে

নোয়াখালীতে রিকশা চালককে পিটিয়ে হ*ত্যা

Noakhali

এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে মাস্টার নুরুল ইসলামের অভিনন্দন

প্রকাশের সময় : ০৮:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬