০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ইউপি নির্বাচন: ৮নং সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সাহাব উদ্দিনের জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ৮নং সোনাপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। এই ওয়ার্ড থেকে আসন্ন নির্বাচনে মেম্বার (সাধারণ সদস্য) পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক সাহাব উদ্দিন।নির্বাচনী প্রচারণা ও জনসংযোগের অংশ হিসেবে তিনি ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। “সৎ নেতৃত্ব, ন্যায়ের পক্ষে অঙ্গীকার, উন্নয়নের প্রত্যয়ে ঐক্যবদ্ধ…” এই স্লোগানকে সামনে রেখে তিনি এলাকায় নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। সাহাব উদ্দিনের সমর্থকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। একজন সৎ, যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ব্যক্তি হিসেবে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে তাঁর একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। ৪নং ওয়ার্ডের সাধারণ জনগণই মূলত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং ইতিমধ্যেই ‘৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’-এর পক্ষ থেকে তাঁর পক্ষে ব্যানার ও পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনে নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে সাহাব উদ্দিন বলেন, “আমি ৪নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে চাই। একটি আদর্শ, বৈষম্যহীন ও উন্নত ওয়ার্ড গঠনে আমি বদ্ধপরিকর। আমি আমার ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।” এলাকার সাধারণ ভোটারদের মতে, সাহাব উদ্দিন মেম্বার পদপ্রার্থী হওয়ায় ৪নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে এক নতুন মাত্রা যোগ হয়েছে। সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে ভোটাররা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আশা প্রকাশ করছেন সচেতন মহল।

ফরহাদ হোসাইন আশরাফী

বার্তা সম্পাদক,, নোয়াখালী এডিশন

জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় ইডেন কলেজের সাবেক জিএস এডভোকেট শাহীনুর বেগম সাগর

ইউপি নির্বাচন: ৮নং সোনাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সাহাব উদ্দিনের জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময় : ০৩:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬