০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সোনাইমুড়ী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা তৌহিদ ভূঁইয়া

আসন্ন সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যপক আলোচনায় রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা রাজপথের লড়াকু সৈনিক, সমাজকর্মী ও শিক্ষানুরাগী জনাব তৌহিদ ভূঁইয়া। ছাত্রজীবন থেকেই একজন সৎ, পরিচ্ছন্ন সংগঠক হিসেবে পরিচিত তৌহিদ ভূঁইয়া বর্তমানে সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের সোনাইমুড়ীবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।

রাজনৈতিক পরিচিতি ও ত্যাগী নেতৃত্ব

১৯৯০ সালে ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথে সম্পৃক্ত হন তৌহিদ ভূঁইয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন:

  • সাবেক সহ-সভাপতি: চৌমুহনী সরকারি এস. এ. কলেজ ছাত্রদল।

  • সাবেক সদস্য: নোয়াখালী জেলা যুবদল।

  • সাবেক সভাপতি: বাংলাবাজার আঞ্চলিক শাখা ছাত্রদল।

  • সাবেক সহ-সভাপতি: নদোনা ইউনিয়ন ছাত্রদল।

    শিক্ষানুরাগ ও সামাজিক অবদান

    রাজনীতির পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে তৌহিদ ভূঁইয়ার সুনাম রয়েছে দীর্ঘদিনের। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন:

    • নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়: ম্যানেজিং কমিটির “সভাপতি” হিসেবে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

    • চৌমুহনী সরকারি এস. এ. কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী সংগঠন: ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত এই সংগঠনের অন্যতম প্রধান সংগঠক ও পরিচালনা প্যানেলের সদস্য তিনি। রুবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সংগঠন: ২০১৮ সাল থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনের অন্যতম সংগঠক এবং সফলভাবে “আহ্বায়ক”-এর দায়িত্ব পালন করেছেন।

      শৈশব থেকেই সমাজসেবায় হাতেখড়ি

      জনাব তৌহিদ ভূঁইয়ার সামাজিক কর্মকাণ্ডের ইতিহাস বহু পুরনো। ১৯৯০ সালে মাত্র অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন জাতীয় শিশু-কিশোর সংগঠন “মুকুল ফৌজ”-এর বাংলাবাজার শাখার ‘অগ্রসেনা’র দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সামাজিক কাজে যুক্ত হন। এছাড়া ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নেও তিনি ভূমিকা রেখেছেন। ছাত্রাবস্থাতেই তিনি নিজ গ্রামের বুরপিট ঈদগাঁও জামে মসজিদ এবং গজারিয়া পুলেরগোড়া মসজিদ-এর প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।উপজেলাবাসীর উদ্দেশ্যে জনাব তৌহিদ ভূঁইয়া বলেন: “আমি ছাত্রজীবন থেকে সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ড করে আসছি। সোনাইমুড়ী উপজেলাবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং একটি পরিচ্ছন্ন ও মানবিক উপজেলা গঠনে আমি বদ্ধপরিকর। আমি দল-মত নির্বিশেষে সোনাইমুড়ী উপজেলার সর্বস্তরের জনগণের নিকট দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রার্থী।” এলাকার সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলের মতে, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে জনাব তৌহিদ ভূঁইয়া আসন্ন নির্বাচনে শক্তিশালী অবস্থানে রয়েছেন।

জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় ইডেন কলেজের সাবেক জিএস এডভোকেট শাহীনুর বেগম সাগর

সোনাইমুড়ী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা তৌহিদ ভূঁইয়া

প্রকাশের সময় : ০১:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬